Sambit Chandra secured 10th position in the HS Examination 2026
এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় হুগলি জেলার পাঁচ পরীক্ষার্থী স্থান পেয়েছিলেন। সেই তালিকায় আরও এক জনের নাম যোগ হল।ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থের সম্বিত চন্দ্র। আগে পেয়েছিল 486 নম্বর, খাতা পুনর্মূল্যায়নের পর রসায়নে 1 নম্বর বেড়েছে , এখন মোট 487 নম্বর, ফলে মেধা তালিকার দশম স্থানে চলে এলেন । বাবা সুমন চন্দ্র, ব্যাঙ্কে চাকরি করেন,পড়াশোনার পাশাপাশি সম্বিত গান গাইতে আর ছবি আঁকতে ভালোবাসে “মনে হয়েছিল, রসায়নে আমার নম্বর বাড়তে পারে। তাই রিভিউ করতে দিয়েছিলাম। ধারণা সত্যি হল।” - সম্বিত চন্দ্র || -- ABP